ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭ নম্বরে। দিলারা আক্তার এগিয়েছেন ৫ ধাপ, অবস্থান ৫৫। আর স্বর্ণা আক্তার ১৯ ধাপ লাফিয়ে উঠে গেছেন ৬২ নম্বরে। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ ধাপ পিছিয়ে এখন ২৩ নম্বরে, তবুও তিনিই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাটার।
বোলারদের তালিকায় বড় অগ্রগতি করেছেন সুলতানা খাতুন। ৪৮ ধাপ এগিয়ে তিনি এখন ৩৮ নম্বরে। ফারিহা ইসলাম তৃষ্ণা ১৭ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে, আর মারুফা আক্তার ৮ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠে এসেছেন। যদিও রাবেয়া খান ৫ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন, তবুও তিনিই বাংলাদেশের সেরা র্যাঙ্কধারী বোলার।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে ফ্রি প্রবেশের সুযোগ
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। অলরাউন্ডারদের তালিকায় ২ ধাপ এগিয়ে তিনি এখন তৃতীয় স্থানে, পেছনে ফেলেছেন দীপ্তি শর্মা ও অ্যাশলে গার্ডেনারকে।
অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের স্বর্ণা আক্তার ২ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন। সানজিদা আক্তার মেঘলা ১ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে, আর সুলতানা খাতুন ৬৬ ধাপ উন্নতি করে মেঘলার সঙ্গে যৌথভাবে ৯৭ নম্বরে অবস্থান করছেন।

১৯ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·