পরে তাকে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিনের আদালতে হাজির করা হয়। বিচারক টাকার বিষয়ে যাচাইয়ের পর কোন রকম শর্ত ছাড়াই তাকে অভিযোগ থেকে অব্যহতি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। এসময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে একটি টাকার ব্যাগ পাওয়া যায়। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারণ দর্শানো নোটিশ করে।
শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে হত্যার পর সেফটি ট্যাংকে গুমের ঘটনায় গ্রেফতার ৩
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঝুমুর মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে একটি গাড়ি আটক করা হয়। সেনাবাহিনীর সদস্যরা বিচারিক আদালতে সোপর্দ করে। সেখানে ব্যাগভর্তি ১৫ লাখ টাকা পাওয়া যায়। তাদের পক্ষ থেকে ১৫ লাখ টাকার বৈধ কাগজপত্র দেয়া হয়। সেগুলো বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী ব্যয়ের টাকা। পরে বিনা শর্তে টাকাসহ তাকে ছেড়ে দেয়া হয়।
এদিকে এ বিষয়ে একটি ভিডিও বার্তায় বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমার নির্বাচনী এজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। গাড়িটিতে কেন্দ্রে ব্যয় করার জন্য ১৫ লাখ টাকা ছিল। কোর্ট থেকে সেটা ইতোমধ্যে রিলিজও করেছে, এটা কেন্দ্র ফ্রি বাবদ ব্যবহার হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তিনি।
তিনি জানান, সুনির্দিষ্ট ব্যাখা দেয়ার পর সংশ্লিষ্ট আদালত ব্যাগে থাকা ওই ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা
সেনাবাহিনীর চেকপোস্টের দায়িত্বরত সার্জেন্ট আশরাফ বলেন, গাড়িটি জব্দ করা হয়নি।
]]>
১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·