পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, রোহিত শেঠিকে হত্যার মূল ষড়যন্ত্র করেছিলেন গ্রেফতার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভম লোঙ্কারের নির্দেশেই একটি স্কুটারে করে দুষ্কৃতকারীরা পরিচালকের বাড়ির সামনে পৌঁছায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: জনপ্রিয় বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ
এই হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে এটিকে শুধু একটি 'ট্রেলার' হিসেবে উল্লেখ করে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী গুলি বাড়ির বাইরে নয় বরং সরাসরি বুকে চালানো হবে।
পুরো বলিউডকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে জানানো হয়েছে, তাদের কথা না শুনলে পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। রোহিত শেঠির নিরাপত্তারক্ষীও এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে চান আলিয়া!
বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·