একজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয় কী?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রমজানের রোজা রাখার পর দিনের বেলা কোনো নারীর যদি পিরিয়ড শুরু হয়, তাহলে তিনি রোজা ভেঙে ফেলবেন এবং তখন থেকেই খাওয়া-দাওয়া করতে পারবেন। পরবর্তীতে এই রোজাটি এবং পিরিয়ডের কারণে যে কয়টি রোজা তিনি রাখতে পারবেন না, সেগুলোর কাজা করে নেবেন। হজরত আয়েশা (রা.) বলেন,
كَانَ يُصِيبُنَا ذَلِكَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وآله وسلم فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاةِ
আরও পড়ুন: আজান দেয়নি, ইফতার করা যাবে?
আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকালে আমাদের পিরিয়ড হলে আমাদেরকে (রোজা ভেঙে পরবর্তীতে) রোজার কাজা আদায়ের নির্দেশ দেয়া হতো, কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেয়া হতো না। (বুখারি; মুসলিম)
]]>
৫ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·