রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা

১ দিন আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোক্তা অধিকার সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় অবস্থিত বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিলে এ অভিযান পরিচালনা করা  হয়।

 
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।


অভিযানকালে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাতকরণ এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট দুইটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৭৫ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৩ হাজার লিটার ডিজেল ভর্তি ২টি ট্যাংকলরি জব্দ

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য বিশেষভাবে সতর্ক করা

]]>
সম্পূর্ণ পড়ুন