রূপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

৫ দিন আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে (১২) অপহরণের ঘটনায় জাইদুল হক (২০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার করে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত জাইদুল হক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মারফত আলীর বাড়ির ভাড়াটিয়া ও হাতেম আলীর ছেলে।



মামলার বাদী মেয়েটির মা জানান, তার মেয়ে কাঞ্চনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করে। তিনি তার স্বামী, এক ছেলে ও মেয়েকে নিয়ে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার মেয়ে স্কুলে আসা যাওয়ার সময় স্থানীয় বখাটে জাইদুল হক প্রায় সময়ই কুপ্রস্তাব দিতো। পরে বিষয়টি তাকে জানালে ওই বখাটে জাইদুল হকের পরিবারকে বিষয়টি জানায়। এতে  ক্ষিপ্ত হয়ে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বখাটে জাইদুল হক তার ৪/৫ সহযোগী নিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। 


পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারী জাইদুল হক মেয়েটিকে নিয়ে চলে যায়। এ ঘটনায় ওই দিনই জাইদুল হককে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে জানতে পারে জাইদুল হক তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। পরে জাইদুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনা স্বীকার করে। তারা বলে, ‘পারলে মেয়েকে উদ্ধার করে দেখাতে’। আবার তারা অপহৃতকে ফেরত দেবে বলে কখনও কাঞ্চনের কেন্দুয়া আবার কখনও নারায়ণগঞ্জ কয়লার ঘাটসহ বিভিন্ন স্থানে যেতে বলে। কিন্তু অপহরণকারীদের দেয়া ঠিকানায় পুলিশ গেলে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ৪দিন পর মেয়েটিকে উদ্ধার করেছে এবং অপহরণচক্রের মূল হোতা জাইদুল হককে গ্রেফতার করে। আসামিরা এলাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী। তাই মেয়েটির পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। 


আরও পড়ুন: ফেসবুকে প্রেম, প্রবাসীর ৯ লাখ টাকা হাতিয়ে তরুণী লাপাত্তা!

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ বিষয়ে  থানায় একটি অভিযোগ দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার তদন্ত করে সত্যতা পায়। পরে বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাইদুল হকসহ ৩/৪ জনকে আসামি করে অপহরণ মামলা করা হয়। বুধবার সকালে জাইদুল হককে মুন্সিগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ এবং অপহৃত ওই শিক্ষার্থীকে (১২) উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপহণকারী জাইদুল হককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন