জানা গেছে, বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে সিলিং ফ্যানের পাখা শিক্ষার্থীর ঘাড়ের ওপর পড়ে তিনি আহত হন। পরে শ্রেণি শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত ওই শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ।
এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা শ্রেণিকক্ষসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় দুই মাস ছুটির পর ক্লাস শুরু হয়েছে। এ সময়ের মধ্যে সরঞ্জামাদির কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকি করা হয়নি। ফ্যানের নাট-বল্টুতে মরিচা ধরার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: চাকরির নামে অর্থ হাতিয়ে নেয়ায় রুয়েট কর্মকর্তা কারাগারে
জানতে চাইলে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন বলেন, আমরা নিয়মিত ক্লাসরুমের সব সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বল্টুর কোনো সমস্যার কারণে এমনটি ঘটেছে। ইতিমধ্যে আমরা সব কক্ষ আবার পরীক্ষা করার কাজ শুরু করেছি।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·