রিয়ালের মাঠে আর্জেন্টিনার আপত্তি, ফিনালিসিমা যে মাঠে হতে পারে

৪ সপ্তাহ আগে
লা ফিনালিসিমার ভাগ্য নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। দিন ঘনিয়ে আসলেও ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

স্পেন (ইউরোপের চ্যাম্পিয়ন) বনাম আর্জেন্টিনার (দক্ষিণ আমেরিকার এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন) মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালিসিমা ম্যাচটি ইতালির মিলানে অনুষ্ঠিত হতে পারে। ২৭ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরোকে আদর্শ ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে।


মূলত ম্যাচটি আয়োজন করার কথা ছিল কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে, যেখানে ২০২২ এর বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফিফাকে এখন নতুন ভেন্যু খুঁজতে হচ্ছে।


গত কয়েক দিনে বিকল্প ভেন্যু হিসেবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর নামও সামনে এসেছিল। কিন্তু কনমেবল চায় ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হোক, যাতে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনাকে অ্যাওয়ে ম্যাচ খেলতে না হয়।

 

আরও পড়ুন: ২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে—দাবি টাইমস অব ইন্ডিয়ার


ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে আপাতত মিলান ও লিসবন– এই দুটি ভেন্যুই আলোচনায় রয়েছে।


পর্তুগালের রাজধানী লিসবন লজিস্টিক দিক থেকেও সুবিধাজনক, কারণ কোভিড লকডাউনের সময় এখানে ২০২০ এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তবুও ঐতিহ্য ও আকর্ষণের দিক থেকে সান সিরোর আবেদন এখনো সবার উপরে। এছাড়া মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিবাচক সাড়া পাওয়াও চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন