রিয়ালে ‘ব্রাত্য’ এন্দরিকের জাদুতে কুপোকাত পিএসজি

৫ দিন আগে
এন্দরিককে ধারে ক্লাব থেকে বিদায় করে এখন হয়ত আফসোসে পুড়ছে রিয়াল মাদ্রিদ। লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেয়ার পর রীতিমতো উড়ছেন এই ব্রাজিলিয়ান। এবার এন্দরিকের পায়ের জাদুতে কুপোকাত ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। এন্দরিকের সঙ্গে জ্বলে উঠেছিলেন আরেক ব্রাজিলিয়ান আফনসো মোরেইরাও। নিজেরা শিরোপা লড়াই থেকে ছিটকে পড়লেও এই জয়ে লিওঁ বিপদে ফেলেছে পিএসজিকে।

রোববার (১৯ এপ্রিল) রাতে পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে অলিম্পিক লিওঁ। প্রথমার্ধেই দুই ব্রাজিলিয়ান এন্দরিক ও আফনসো মোরেইরার গোলে এগিয়ে যায় লিওঁ। ম্যাচের যোগ করা সময়ে খিচা কাভারাৎস্খেলিয়ার গোলে ব্যবধান কমায় পিএসজি।


এই হারের পরও ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। তবে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে তারা। এক ম্যাচ বেশি খেলা লেন্সের সংগ্রহ ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট।


লিওঁ ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে নিয়ে ৪ নম্বরে।

 

আরও পড়ুন: ৪ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতল বায়ার্ন


এদিন খেলার ধারার বিপরীতে সপ্তম মিনিটেই লিড পায় লিওঁ। দারুণ এক গোলে সফরকারীদের এগিয়ে দেন এন্দরিক। স্বদেশী মোরেইরার পাশে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।


গত মৌসুমের শেষে ধারে লিওঁতে যোগ দেয়ার পর লিগে এন্দরিক ১২ ম্যাচে ১০ গোলে অবদান (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) রাখলেন। সব মিলিয়ে এই মৌসুমে ২০ ম্যাচে ৭ গোল ও ৭ অ্যাসিস্ট করলেন এই ব্রাজিলিয়ান।


১৯ মিনিটে মোরেইরার গোলে ব্যবধান দ্বিগুণ করে লিওঁ। এই গোলটি বানিয়ে দিয়ে আগের গোলের প্রতিদান দিয়েছেন এন্দরিক।


আরও পড়ুন: মেসিকে ইন্টার মায়ামিতে খেলাতে পারাই বেকহ্যামের ক্যারিয়ারের সেরা মুহূর্ত


ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও গোল শোধ করতে পারছিল না পিএসজি। ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েছে পিএসজি, যার ৫টি লক্ষে রাখতে পেরেছে তারা। অন্যদিকে লিওঁ পাঁচটি শটের প্রতিটিই লক্ষে রাখতে পেরেছে তারা।


ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ম্যাচে উত্তেজনা নিয়ে আসেন কাভারাৎস্খেলিয়া। তবে সমতাসূচক গোল আর আদায় করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। 

]]>
সম্পূর্ণ পড়ুন