স্প্যানিশ রাজধানীতে এক দশক কাটিয়ে বিশ্বকাপজয়ী এই জার্মান প্লেমেকার ক্লাবের কিংবদন্তিতে পরিণত হন। তিনি ৪৬৫টি ম্যাচ খেলে ২৮টি গোল ও ৯৯টি অ্যাসিস্ট করেছেন। ২০২৪ সালের গ্রীষ্মে তিনি রিয়ালের খেলোয়াড় হিসেবেই ক্লাব ফুটবলকে বিদায় জানান এবং মৌসুম শেষে ইউরোতে জার্মানির জার্সিতে খেলে পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে সেই ক্লাবেই নতুন ভূমিকায় ফিরতে পারেন এই ৩৬ বছর বয়সী।
রিয়াল মাদ্রিদের হয়ে এই সময়ে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়াও একাধিকবার কোপা দেল রে এবং চারটি উয়েফা সুপার কাপও জিতেছেন।
৩৬ বছর বয়সী ক্রুস এখনো মাদ্রিদে পরিচিত মুখ, যেখানে তিনি নিজের ফুটবল একাডেমি পরিচালনা করছেন।
আরও পড়ুন: মোহামেডানে আলফাজ অধ্যায়ের সমাপ্তি, ভারপ্রাপ্ত কোচ সেন্টু
রিপোর্ট অনুযায়ী, ক্লাব বোর্ডের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এবং চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজই তাকে আবার ক্লাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।
২০২৪ সালে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন ক্রুস। ছবি: ররিয়াল মাদ্রিদ
জানা গেছে, অভ্যন্তরীণ আলোচনা অনেকটাই এগিয়ে গেছে, এখন শুধু তার দায়িত্বের ধরন নির্ধারণই বাকি।
বর্তমানে রিয়াল মাদ্রিদ কিছুটা কঠিন সময় পার করছে। তাদের খেলা ও ফলাফল নিয়ে সমালোচনা বাড়ছে, এবং ভেতরে ভেতরে অস্থিরতাও রয়েছে। এই সপ্তাহান্তে তাদের চিরপ্রতিদ্বন্বদী বার্সেলোনা লা লিগার শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী বুধবার (১৫ এপ্রিল) জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারে আলভারো আরবেলোয়ার শিষ্যরা।

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·