সোমবার (৩০ মার্চ) হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব।
প্রণবের অকাল প্রয়াণের পর সহকর্মী অভিনেত্রী অলকানন্দা গুহর একটি ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তার সেই পোস্টে উঠে এসেছে গ্ল্যামার দুনিয়ার পেছনের এক রূঢ় বাস্তবতা। অলকানন্দা লিখেছেন,
ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার—এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকতাম কারণ অভিনয় তুমি খুব ভালো করতে দাদা। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে?
এই পোস্টটি ইঙ্গিত দিচ্ছে যে, পেশাগত অনিশ্চয়তা এবং কাজের অভাব তরুণ এই অভিনেতাকে প্রবল মানসিক চাপের মুখে ঠেলে দিয়েছিল। টেলিভিশনের পর্দায় প্রণব চট্টোপাধ্যায় ছিলেন নিয়মিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এবং জি বাংলার ‘ভগবান দাস’-এ তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ছোট ছোট চরিত্র হলেও নিজের অভিনয়ের ছাপ রাখার চেষ্টা করতেন এ অভিনেতা।
আরও পড়ুন: রাহুলের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবি
শুটিং ফ্লোরে প্রাণবন্ত এই মানুষটির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহকর্মীরা। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই তরুণ অভিনেতাকে হারাল বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগত। রাহুলের মৃত্যু শোক সামলে ওঠার আগেই প্রণবের চলে যাওয়া ঘিরে প্রশ্ন উঠেছে টালিপাড়ার ভেতরের মানসিক স্বাস্থ্য এবং পেশাগত অনিশ্চয়তা নিয়ে।
]]>

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·