রাহুল অরুণোদয় মারা গেছেন

২ সপ্তাহ আগে
টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায় মারা গেছেন। শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে ডুবে যান তিনি।

 

গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিঘা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় অভিনেতার।

 

আরও পড়ুন: কালজয়ী অভিনেতা রবার্ট ডুভল মারা গেছেন

 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) টালিউডে বড় ও ছোট উভয় পর্দায় কাজ করেছেন। তিনি ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা 'চিরদিনই তুমি যে আমার'-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। 

 

আরও পড়ুন: মারা গেছেন অভিনেতা তিনু করিম

]]>
সম্পূর্ণ পড়ুন