রাসায়নিক কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ইসরাইলিদের ঘরে থাকার পরামর্শ

২ সপ্তাহ আগে
দক্ষিণ ইসরাইলের একটি রাসায়নিক কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক নিঃসরণের আশঙ্কায় নিকটবর্তী বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

প্রতিবেদন অনুসারে, আক্রান্ত হওয়া নিওত হোভাভ শিল্পাঞ্চলটি বীরশেবা শহর থেকে ৯ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণে অবস্থিত।

 

জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় একজন আহত হয়েছেন। 

 

আরও পড়ুন: হুতি আতঙ্কে পণ্যবাহী জাহাজ চলাচলে সতর্কতা!

 

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিওত হোভাভ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

 

কারণ, ওই কারখানায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ রয়েছে।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন