রাশিয়ার নিরাপত্তা পরিষদে আলোচনা, মার্কিন হামলাকে পূর্বপরিকল্পিত বললেন পুতিন

৬ দিন আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর নিরাপত্তা পরিষদের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করেছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। ল্যাভরভ বলেছেন যে, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন।

 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছে এবং বলেছে যে, কোনো সন্দেহ নেই যে এটি অপ্রীতিকর এবং পূর্বপরিকল্পিত ছিল। একটি বিদেশি সার্বভৌম জাতির উপর আক্রমণ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

 

আরও পড়ুন:ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া


পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই অঞ্চলে তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।


বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জানানো হয়, প্ল্যান্টে আঘাত হানার ফলে কোনো ক্ষতি হয়নি, তবে এটি পরিচালনাকারী রাশিয়ান কোম্পানি ইরান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে।

 

এর আগে শনিবার ভোরে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইল ইরানের নেতৃত্বকে ধ্বংস করতে বিভিন্ন নেতার সমাগমস্থলে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের দুটি স্কুলে হামলা চালায় ইসরাইল। কমপক্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

 

জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে এবং জানিয়েছে ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। 

 

এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে যখন হামলা-পাল্টা হামলা চলছে তখন ইরান ও ইসরাইলে ফ্লাইট চলাচল স্থগিত করেছে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়া।

 

মস্কোর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং ইসরাইল আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

 

আরও পড়ুন:ইরানে হামলার ঘটনায় যে বার্তা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

 

এদিকে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার তীব্র সমালোচনা করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন তাদের ‘আসল রূপ’ দেখিয়েছে।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন