মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ৪০ হাজার টন ইউরিয়া ও ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমতি দিয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৫২ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৮৮৫ টাকা।
আরও পড়ুন: ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় কত?
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৪র্থ লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ২০১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১০ মার্কিন ডলার।
আর কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের এক পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ সার আমদানিতে ব্যয় হবে ১৫১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৮৫ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫২.৯৩ মার্কিন ডলার।
সভায় সার ছাড়াও সয়াবিন তেল ও মসির ডাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·