সোমবার (১৩ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ জন। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডগুলোতে হামের উপসর্গ নিয়ে ১৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫৫৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা চলাকালীন ৪৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই শিশু।
আরও পড়ুন: হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন রোগীদের দ্রুত সেবা দিতে চিকিৎসকেরা কাজ করছেন। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·