রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১ দিন আগে
এখনের সময়ে আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, আবার তার মধ্যে দেখা মেলে রোদের। এ অবস্থায় মোটামুটি একটা ভ্যাপসা গরমে জনজীবনে সৃষ্টি হয়েছে ভোগান্তি। আবহাওয়া দফতরের তথ্যমতে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আবার অনেক এলাকায় হচ্ছে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি।

এ অবস্থায় রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

সোমবার (১৩ এপ্রিল) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রাত ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাবে।

 

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়ার আরও খবর

 

এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পহেলা বৈশাখে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ

 

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

একই সময় ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন