মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ছয় ঘণ্টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাতে আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’, কেন?
সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় আদ্রতা ছিল ৭৯ শতাংশ।
আজকের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড হয় ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·