বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকরা। প্রখর রোদের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘সড়কে মানুষের উপস্থিতি কম। পাকা সড়কে রোদের মধ্যে রিকশা চালানো যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে রোদ। সব মিলিয়ে সড়কে টেকা যাচ্ছে না। অলস সময় কাটাচ্ছি।’
আরও পড়ুন: বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা কত হবে?
আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এছাড়া ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·