রাজশাহীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪ সপ্তাহ আগে
রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন শালবাগান সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


সাব্বিরের বাসা মহানগরীর মালদা কলোনি এলাকায়। তার বাবার নাম আব্দুল্লাহ ও মাতার নাম পারুল বেগম। তারা দুই ভাই এক বোন। সাব্বির বিবাহিত তার দুটি সন্তান রয়েছে। ছেলের বয়স ৫ ও মেয়ের বয়স ৩ বছর।

 

নিহত সাব্বিরের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই একই সাথে কাজ করছিলেন নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায়। তার ছোট ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পেছনের দোতলা ভবনের ছাদে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

 

সাব্বিরের বাবা জানান, তিনি সকালের দিকে এসে ঘুরে গিয়েছিলেন। একটু পরে খবর পান তার ছোট ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।

আরও পড়ুন: গাংগোপাড়া খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে ভূমিমন্ত্রী মিনু
 

ভবন মালিক ইসমাইল হোসেন জানান, তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে শুনতে পান তার ভবনে কাজ করা অবস্থায় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছে। কাজ করার সময় তাকে বলা হয়েছিল অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করতে। এমনকি তার সাথে  স্ট্যাম্পে চুক্তি হয়েছিল সেফটি গার্ড ছাড়া কোন কাজ করা যাবে না।

 

এ বিষয়ে চন্দ্রীমা থানার উপ পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান জানান, সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন