অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ও অপরাধীদের শনাক্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন যৌথ উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ২২৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে চীনের তৈরি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে যা শনাক্ত করবে অপরাধীর চেহারা যানবাহনের নাম্বার।
ছিনতাইকারীরা ব্যাটারি চালিত রিকশা থামিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীর কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পরা এই দৃশ্য রাজশাহী নগরীর জাদুঘর মোড়ের।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, গত বছরের ৩০ নভেম্বর রাত ৩টা ২৬ মিনিটে প্রাচীর টপকে রাজপাড়া থানাধীন একটি বেসরকারি কোম্পানির অফিসে ঢুকে পরে কয়েকজন ডাকাতদল। ৩ টা ৩৩ মিনিটে ঘুমন্ত অবস্থায় থাকা নিরাপত্তা প্রহরীর হাত পা বেঁধে নিয়ে যায় প্রায় তিন লাখ টাকা। রাতে বাসা বাড়ি ও দোকানে মাঝেমধ্যেই ঘটছে চুরির ঘটনা। দিনে দুপুরেও নগরীর বিভিন্ন জায়গায় মোবাইল, মেয়েদের পার্স, গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। অনেক ঝামেলার কারণে থানায় মামলাও করেন না। কেউ কেউ মামলা দায়ের করে উল্টো হয়রানি স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুন: অপরাধে দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে রূপগঞ্জের ওসি
২০২৪ সালের ৫ আগস্ট প্রায় ৪২০টি সিসিটিভি ক্যামেরার অধিকাংশই ভেঙে ফেলা হয়। আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয় সাইবার ক্রাইম ইউনিটের অধীনে থাকা সিসিটিভি ক্যামেরার পুরো কন্ট্রোল রুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে অপরাধীদের শনাক্ত ও অপরাধ প্রবণতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ২২৬টি ক্যামেরা স্থাপন করেছে। এরপরের ধাপে আরও ১৫৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি চেয়ে মেট্রোপলিটন পুলিশ আমাদের সহায়তা চেয়েছে আমরা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘তৃতীয় ধাপে চায়নার তৈরি অত্যাধুনিক আরও দশটি সিসিটিভি ক্যামেরা বাসানোর পরিকল্পনা রয়েছে। সার্ভারে ডাটা সংরক্ষণের মাধ্যমে অপরাধীদের চেহারা ও গাড়ির নম্বর শনাক্ত করতে সক্ষম সেই ক্যামেরাগুলো।’
নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপন করা এক একটি সিসিটিভি ক্যামেরার দাম ১৩ হাজার টাকা। কেবল আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ ২২৬টি ক্যামেরা স্থাপন করতে খরচ হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·