শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত এই কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত এবং সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।
আরও পড়ুন: রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র নেতারা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে রাজশাহী মহানগরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। নতুন নেতৃত্ব রাজপথের আন্দোলনে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তৃণমূলের নেতাকর্মীরাও প্রত্যাশা করছেন।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·