রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি, ২০২৩ সালের এইচএসসি পাসেও আবেদন

২ সপ্তাহ আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটগুলোর বিভিন্ন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে যোগাযোগপূর্বক কিছু নিয়ম মেনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ মে দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে।

আবেদনপ্রক্রিয়া/পদ্ধতি—

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বিভিন্ন মাধ্যমে প্রচার/প্রচারণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে সনদ ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইসিটি সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভর্তির আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিনা মূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০, সুযোগ যাদের

আবেদন ফি জমা প্রক্রিয়া—

ভর্তির আবেদন ফি বাবদ মোট ৩৩০/- টাকা (সার্ভিস চার্জসহ) অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি বাবদ আদায়কৃত অর্থ থেকে আইসিটি সেন্টার, রা.বি.-এর ব্যয় নির্বাহ অন্তে অবশিষ্ট অর্থ ‘রা.বি. অধিভুক্ত কলেজসমূহে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা’ হিসাব নম্বর: ০২০০০১৯৫২৫৬৩৩ তে স্থানান্তর করতে হবে।

ভর্তির যোগ্যতা—

প্রকৌশল ও কৃষি অনুষদভুক্ত কলেজ/ইনস্টিটিউটের ক্ষেত্রে—

(ক)  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজের জন্য ২০২৩ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

(খ) পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন ও গণিত/জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।

(গ) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে।

(ঘ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারীজ/ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স/লাইভ স্টক/হেলথ (আই.এইচ. টি, ম্যাটস)/নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য ৪.০ স্কেলকে ৫.০ স্কেলে রূপান্তর করে উপরোক্ত যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪ স্কেলে ২ দশমিক ৫ এর কম হলে আবেদন করতে পারবে না।

(ঙ) ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা  বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন

অতিরিক্ত প্রার্থীর ক্ষেত্রে—

আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের অধিক হলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অধিকর্তার তত্ত্বাবধানে কলেজ/ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত আসনে শিক্ষার্থী মনোনয়ন করবেন।

আবেদনের সময়সীমা—

আগামী ৩০ জুন ২০২৬ রাত ১২.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

চীনের সুচো ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা
সম্পূর্ণ পড়ুন