চিকিৎসকরা বলছেন, হামের টিকাদান সময়মতো না হওয়ায় এমন পরিস্থিতি। হাসপাতালে হাম রোগীর চিকিৎসায় আলাদা কর্ণার করাসহ দ্রুত টিকার দেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ড ঘুরে দেখা যায়, ২৬ ঘণ্টা আইসিইউতে থাকার পর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ছয় মাস বয়সী শিশু এহিয়া। স্বজনরা জানান, ঈদের আগে শিশুটিকে নিউমোনিয়া চিকিৎসা করাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে, আক্রান্ত হয় হামে। রাজশাহীর ১১ মাসের সাইফ হাসানেরও একই অবস্থা। ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে এসে হামে আক্রান্ত হয়। এই দুই শিশু সপ্তাহখানেক ধরে চিকিৎসা নিচ্ছেন।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পৃথক কর্ণার হলেও সাধারণ শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে রাখা হচ্ছে হামের রোগীদের।
আরও পড়ুন: হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব
চিকিৎসকরা বলছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগী। রাজশাহী ছাড়াও খুলনা ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা থেকে হাম আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। ছোঁয়াচে রোগ 'হাম-এর পরিস্থিতি সামলাতে গঠিত হয়েছে ৪০ শয্যার ওয়ার্ড ও আলাদা কর্নার।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীণ অবস্থায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। হাসপাতালে হামের উপসর্গে ভর্তি রোগী চিকিৎসাধীন রয়েছে ৯৮ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে, বিভাগে ছড়িয়ে পড়েছে হাম। ৪২২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৪১১ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৩৭ জন পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় সংক্রমণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, হামের টিকা নেয়নি এমন শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা বলছেন, সরবরাহ না থাকায় তারা টিকা দিতে পারেননি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান জানান, টিকাদান সঠিকভাবে না হওয়ায় এমন পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা হয়েছে দ্রুতই টিকা দেয়া হবে।
আরও পড়ুন: হাম হলে কী খেতে হবে?
চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপর্সগ থাকা ২৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে শিশু বিভাগ । তবে সরকারি হিসেব বলছে, বিভাগের পাবনায় ২ জন এবং রাজশাহী নগরীতে ১ জন মারা গেছে।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·