সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর সোনাপট্টি এলাকায় রংপুর-৩ সদর আসনের এমপি প্রার্থী হিসেবে গণসংযোগকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ধ্বংস হয়ে গেছে।’
আরও পড়ুন: সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের
জিএম কাদের বলেন, ‘১৯৯০ সালের পর থেকে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার জন্য নির্যাতন-আক্রমণ, মামলা, দলকে ভাগ করাসহ নানা ধরনের ষড়যন্ত্র করা হলেও এখনও দলটি ক্ষমতার নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে।’
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ অন্যরা।

২ সপ্তাহ আগে
২






Bengali (BD) ·
English (US) ·