তিনি বলেন, ‘রাজনীতি যদি জনকল্যাণের জন্য হয়, তবে বর্তমান চর্চায় আচরণগত এবং অনুশীলনগত পরিবর্তন আনা জরুরি। আমি বিশ্বাস করি, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই এই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠিত হবে।’
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘রমজান কেবল উপবাসের মাস নয়, এটি নিজেকে পরিশীলিত করার এবং প্রশিক্ষণের মাস। একজন সাচ্চা মুসলিম সারা বছর কীভাবে চলবে, কীভাবে ভাববে–তারই শিক্ষা দেয় এই মাস। রাষ্ট্রের জন্য সেই শক্তিই কল্যাণকর, যারা মুমিন, মুত্তাকি এবং সংযমী। রমজানের এই শিক্ষায় আমাদের আলোকিত হতে হবে।’
আরও পড়ুন: মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
ঢাকা কলেজের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে শেখ রবিউল আলম বলেন, ‘এই কলেজ থেকে অনেক জাতীয় নেতা উঠে এসেছেন যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন। এখনকার শিক্ষার্থীরাও দেশমাতৃকাকে ধারণ করবেন। দলের পাল্লা ভারী করার চেয়ে জনগণের মনে দলের জায়গা করে নেয়াই বড় কাজ। জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তা বাস্তবায়নে ছাত্রনেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ কিছু দাবি উত্থাপন করলে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘ঢাকা কলেজ আমার সংসদীয় আসনের (ঢাকা-১০) অন্তর্ভুক্ত। এখানকার প্রতিটি সমস্যা আমার নজরে আছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করা হবে, এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।’
অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·