রাজধানীর যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

১ ঘন্টা আগে
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৫ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


এতে বলা হয়, ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট), পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ করা হবে।

 

আরও পড়ুন: তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, উৎপাদন কমায় রফতানিতে ভাটা!

 

পাইপলাইন প্রতিস্থাপন কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন