রাজধানীর যানজট কমানো নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ সপ্তাহ আগে
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত সভা শেষে সংবাদিকদের এ তথ্য জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেয়া হয়েছে তাতে এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও সুফল পাবে নগরবাসী।

 

আরও পড়ুন: ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, কী বলছেন বিশেষজ্ঞরা?

 

তিনি বলেন, এরপর স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়া হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন