রাজধানীর বহু সড়কের বড় অংশই হকারদের দখলে, করণীয় কী?

৪ সপ্তাহ আগে
রাজধানীর ফুটপাতগুলো পরিণত হয়েছে হকারদের স্থায়ী দখলে। মিরপুর, ফার্মগেট, উত্তরা— প্রায় সব এলাকায়ই একই চিত্র। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছেন পথচারীরা। অন্যদিকে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে নগরজীবন।

মিরপুরের ব্যস্ততম বিভিন্ন সড়ক দেখে বোঝার উপায় নেই যে এগুলো কোনো যান চলাচলের পথ। সড়কেই বসেছে বিশাল অস্থায়ী বাজার। জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল এক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স- কী নেই সেগুলোতে!

 

এমন দখলদারিত্ব শুধু ফুটপাতেই নয়। সড়কের বড় অংশও এখন হকারদের কবজায়। ফলে সংকীর্ণ হয়ে গেছে যান চলাচলের পথ। ভোগান্তি বাড়ছে অসহনীয় যানজটের।

 

শুধু মিরপুরই নয়, একই চিত্রের দেখা মেলে গুলিস্তান, নিউমার্কেট ও ফার্মগেট এলাকাতেও। সড়কেই বসেছে অস্থায়ী মার্কেট। দিনের বেলায় যেমনতেমন, সন্ধ্যার পর দখলদারিত্ব কয়েকগুণ বেড়ে যায়।

 

আরও পড়ুন: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি: ইশরাক হোসেন

 

নগর পরিকল্পনাবিদরা বলছেন, জীবিকার প্রশ্ন থাকলেও সড়ক ও ফুটপাত দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে বিকল্প জায়গায় পুনর্বাসন করতে হবে।

 

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, 

তারা (হকাররা) অবৈধভাবে রাস্তায় আছে। সেটা হতে পারে না। তাদেরকে শনাক্ত করে সামাজিক নিরাপত্তার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ডে নেয়া দরকার। এছাড়া এ কর্মকাণ্ডের পেছনে চক্র আছে। সেটিকে চিহ্নিত করে সেটি নিবৃত্ত করা দরকার। তাদের মধ্যে যারা বড় অংশে আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।  

 

আরও পড়ুন: আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড

 

ঈদ বা বড় উৎসব সামনে এলেই এমন দখলদারিত্ব পায় বাড়তি গতি। তাই তো উচ্ছেদের মৌসুমি উদ্যোগ নয়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কার্যকর ও টেকসই সমাধানের দিকে তাকিয়ে নগরবাসী।

]]>
সম্পূর্ণ পড়ুন