বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মৃত ব্যক্তির সহকর্মী মো. আলআমিন জানান, রাতে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা প্রাইভেটকারটি জব্দ করেছে।
তিনি আরও জানান, নিহত আবুল বাশারের বাড়ি চাদঁপুরের মতলব (উত্তর) থানা এলাকায়। বর্তমানে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকাতেই থাকতেন। সেখানে একটি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন বাশার।
আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্যের জেরে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত, আহত ৫
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
]]>
৪ সপ্তাহ আগে
১০







Bengali (BD) ·
English (US) ·