রাজধানীতে পিস্তল-ম্যাগজিনসহ ৩ জনকে আটক করলো সেনাবাহিনী

১ মাস আগে
রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড অ্যমুনিশন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ফ্যামিলি কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুরাইন এলাকায় নিয়মতি অভিযান পরিচালনাকালে তিনজনকে আটক করা হয়। আটক আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করা হলে অস্ত্রশস্ত্র পাওয়া যায়।

 

সেনাবাহিনীর ১৫ ইস্ট বেঙ্গলের সিইও লে. কর্নেল কামরুল হাসান জানান, নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার

 

তিনি আরও জানান, তাদের থেকে উদ্ধার অস্ত্র কোথা থেকে এসেছে কিংবা কেন আনা হয়েছে তা জানতে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে।

 

নির্বাচনে নিরাপত্তাজনিত কোন ঝুঁকি নেই জানিয়ে কামরুল হাসান সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে সেনাবাহিনীকে জানানো অনুরোধ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন