শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মগবাজার ও জুরাইন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় জানান, খবর পেয়ে বিকেলের দিকে মগবাজার দরবার শরীফের পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সে বিভিন্ন মাজারে ভাসমানভাবে থাকতো। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন
অপরদিকে, শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পম্পের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে ভবঘুরে প্রকৃতির ছিল এবং অসুস্থতাজনিত কারণে মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
]]>
৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·