প্রায় সাড়ে সাত ঘণ্টা পর রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান।
তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে উদ্ধার কাজ শুরু হয় এবং রাত ৮ টা ২০মিনিটে লাইনচ্যুত ওয়াগান দুইটির উদ্ধার কাজ সম্পন্ন হয়। এরপর থেকে রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: শিবগঞ্জে জামায়াতের পথসভায় হামলা-ভাঙচুরের অভিযোগ
এর আগে শনিবার (২৪ জানুয়ারী) বেলা পৌনে ১টার দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট গামী তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর থেকে আমনুরা হয়ে রাজশাহীগামী একটি কমিনিউটর ট্রেন আটকে পড়ে। ট্রেনটি দুপুর ১ টায় রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় এবং বিকেল সাড়ে চারটায় রাজশাহী থেকে রহনপুরে ফিরে আসে।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·