আগামী ১৩ মার্চ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ পর্যন্ত দুপুর ২টা থেকে ভোর ৪টায় এই অনুষ্ঠন চলবে।
বুধবার (৪ মার্চ) জেসিআই বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কাইবাই-এর প্রেজেন্টেশনে এবং লাক্স বাংলাদেশের সহ-আয়োজনে এই অনুষ্ঠানটি রমজানের পবিত্রতা, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সংহতির এক অনন্য সমন্বয়। তিনদিনব্যাপী এ আয়োজন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা, সামাজিক সংগঠক এবং সাধারণ দর্শনার্থীদের জন্য তৈরি করবে এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে থাকছে শতাধিক উদ্যোক্তার স্টল, যেখানে দেশীয় ব্র্যান্ড ও উদীয়মান ব্যবসায়ীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে ব্যবসায়িক নেতা ও চেঞ্জমেকারদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ, যা ভবিষ্যৎ সহযোগিতা ও ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সূচির মধ্যে- ১৩ মার্চ বিকেল সাড়ে ৪টায় আয়োজন করা হবে গ্র্যান্ড ইফতার এবং ১৪ মার্চ রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশেষ সেহরির আয়োজন।
আরও পড়ুন: রোজার ফিদিয়া যেভাবে আদায় করবেন
এছাড়া থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের জন্য তৈরি করবে এক আনন্দঘন ও অর্থবহ অভিজ্ঞতা।
আয়োজকরা জানান, তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, স্থানীয় ব্র্যান্ডকে সমর্থন এবং রমজানের প্রকৃত চেতনায় একসঙ্গে উদযাপনের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য টিকিট ও স্টল বুকিং এরইমধ্যে শুরু হয়েছে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·