বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসম্পদ রফতানির বিষয়ে আলোচনা হয়। এছাড়া কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ, শ্যামাসুন্দরী ও কেডি খালের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন এবং কৃষিপণ্য রফতানির প্রস্তাব দেন এমপিরা।
পাশাপাশি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করা, আইটি খাতকে এগিয়ে নেয়া, পীরগঞ্জের কয়লা উত্তোলন এবং বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে গ্যাস সরবরাহ শুরু করার মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।
আরও পড়ুন: ৫৫ বছরেও উপেক্ষিত রংপুরের প্রথম শহীদ শংকুর পরিবার!
মতবিনিময় সভায় বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন।
এ সময় জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·