রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

১ সপ্তাহে আগে
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের দাবি, রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। আর ইউএনও বলছেন, কেন্দ্রসচিবের ভুল ছিল।


প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে কোনো উপায় না পেয়ে মোমবাতির আলোয় কেন্দ্রটির ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষা দেয়। 


পরীক্ষার আগেই বিদ্যুৎ অফিসে বারবার বিষয়টি জানানোর পরেও সমাধান হয়নি বলে দাবি করেছেন 
কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম। 

 
আরও পড়ুন: মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী


রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান সংবাদমাধ্যমকে জানান, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত ছিল ওই কেন্দ্রটি। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে পারেননি তারা।  


এদিকে, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্রসচিব তাকে বিষয়টি আগে জানাননি। এখানে কেন্দ্রসচিবের ভুল ছিল। 


 

 

]]>
সম্পূর্ণ পড়ুন