সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল হাদী বেলাল।
অতিরিক্ত পিপি আব্দুল হাদী বেলাল বলেন, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে আলাদা দুটি মামলা দায়ের করেন। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় কার কী সাজা?
মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
এছাড়া, আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।’

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·