এছাড়া, ফিফা আলভেসকে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ৩১ লাখ ৩৩ হাজার টাকা) জরিমানাও করেছে। তদন্তে দেখা গেছে, তিনি ফিফার এই সংক্রান্ত ধারাগুলো লঙ্ঘন করেছেন।
সোমবার (৪ মে) এক বিবৃতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, 'ফুটবলে সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।'
এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভুক্তভোগীদের লিখিত বক্তব্য, গায়ানা ফুটবল ফেডারেশনের জমা দেওয়া নথিপত্র, আলভেসের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তদন্তে সংগ্রহ করা অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপ্পেকে একসঙ্গে খেলিয়েও পিএসজি সফল না হওয়ার কারণ জানালেন সাবেক কোচ
আলভেস ২০২৪ সালে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
সোমবার আলভেসকে সিদ্ধান্তের শর্তাবলি আনুষ্ঠানিকভাবে জানানো হলে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়। ফিফা জানিয়েছে, নৈতিকতা বিধি অনুযায়ী রায়ের পূর্ণাঙ্গ কারণ ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

২২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·