তবে এরমধ্যে সোমবার (৪ মে) দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তথ্যমতে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। রংপুর ও বরিশাল বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে সন্ধ্যায় দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল-বিডব্লিউওটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দুপুরের পর উত্তরাঞ্চলে তেমন উল্লেখযোগ্য বৃষ্টি না হলেও আজ রাত থেকে আবারো বেশকিছু স্থানে বৃষ্টির জন্য পরিবেশ অনুকূল হয়েছে।
ইতোমধ্যে ভারতের বিহার ও ঝাড়খণ্ডের উপরে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। রাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জেলায় এসময় কিছু ঝড় বৃষ্টির পাশাপাশি আগামীকাল দুপুর বা বিকালের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে নতুন বার্তা, কৃষকদের জন্য সুখবর
বিকাল ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী লালমনিরহাট দিনাজপুর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম জয়পুরহাট বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর ঢাকা মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কুষ্টিয়া মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল পিরোজপুর ঝালকাঠি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বেশকিছু স্থানে বিক্ষিপ্তভাবে ১/২ দফা বজ্রবৃষ্টি হতে পারে।
এসময় এসব জেলার কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় ১-৩ দফা পর্যন্ত বৃষ্টি এবং সাময়িকভাবে ভারী বর্ষণও হতে পারে।
আরও পড়ুন: মে মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা
এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার কিছু কিছু স্থানে এ সময় এবং আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে ১/২ দফা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·