মধ্যপ্রাচ্যের তেলের ওপর উচ্চ নির্ভরশীলতা এবং রফতানি-নির্ভর অর্থনৈতিক কাঠামোর কারণে বৈশ্বিক ধাক্কা সরাসরি আঘাত হেনেছে কোরিয়ার বাজারে।
এ যুদ্ধে সরাসরি ধাক্কা লেগেছে দক্ষিণ কোরিয়ার প্রধান স্টক মার্কেট সূচক (কসপি) শেয়ারবাজারে। বুধবার (৪ মার্চ) প্রধান সূচক কসপি ১২ শতাংশের বেশি পড়ে ইতিহাসের সবচেয়ে বড় একদিনের পতনের রেকর্ড গড়েছে। একইদিনে প্রযুক্তিনির্ভর কসডাক সূচকও ১৪ শতাংশ ধসে পড়ে।
বুধবার প্রধান সূচক কসপি ৬৯৮ দশমিক ৩৭ পয়েন্ট বা ১২ দশমিক ৬ শতাংশ কমে ৫ হাজার ৯৩ দশমিক ৫৪ পয়েন্টে লেনদেন শেষ করে। দিনের একপর্যায়ে সূচকটি ৫ হাজার ৫৯ দশমিক ৪৫ পয়েন্টে নেমে যায়, যা ২০০১ সালের ৯/১১ হামলার পরের পতনকেও ছাড়িয়ে যায়। এটি ইতিহাসের সর্বোচ্চ একদিনের পতন হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মাসের শেষে ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করা সূচকটি মাত্র দুই কার্যদিবসে এক হাজার পয়েন্টের বেশি হারিয়েছে। একই সময়ে বাজার মূলধন প্রায় ৮০০ ট্রিলিয়ন উয়ন কমে গেছে। বাজারে ‘সাইডকার’ ও ‘সার্কিট ব্রেকার’ একাধিকবার কার্যকর করা হয়।
বাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা দেয়ায় কোরিয়া এক্সচেঞ্জ ২০ মিনিটের জন্য লেনদেন স্থগিত করে সার্কিট ব্রেকার চালু করে। একই দিনে কসপি ও কসডাক দুই বাজারেই সার্কিট ব্রেকার কার্যকর হওয়া বিরল ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইরানে যুদ্ধ: প্রতি সপ্তাহে ৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে ইসরাইলি অর্থনীতি
বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারেও ব্যাপক পতন দেখা যায়। স্যামসাং ইলেকট্রনিক্স ১১ দশমিক ৭৪ শতাংশ, এসকে হাইনিক্স ৯ দশমিক ৫৮ শতাংশ এবং হুন্ডাই মোটর ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। ব্যাটারি নির্মাতা এলজি এনার্জি সল্যুশন-এর শেয়ারও ১১ শতাংশের বেশি হ্রাস পায়।
শুধু শেয়ারবাজার নয়, মুদ্রাবাজারেও চাপ বেড়েছে। কোরিয়ান উয়ন ডলারের বিপরীতে দুর্বল হয়ে একসময় ১৫০০ উয়ন সীমা অতিক্রম করে, যা ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর প্রথম। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উদীয়মান অর্থনীতিগুলোর মুদ্রা ও পুঁজিবাজারে আরও চাপ বাড়তে পারে।
দিন শেষে ডলারপ্রতি বিনিময় হার দাঁড়ায় ১ হাজার ৪৭৬ দশমিক ২ উয়ন। তবে রাতের লেনদেনে একপর্যায়ে উয়নের দর ১ হাজার ৫০৫ দশমিক ৮ পর্যন্ত ছাড়িয়ে যায়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা এখন বিনিয়োগকারীদের।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·