ইস্টার সানডে ঘিরে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এই সময়ের মধ্যে রাশিয়া ২ হাজার ২৯৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও দাবি করা হয়।
নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানায় ইউক্রেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলার জবাব সমানভাবে দেয়া হবে। একইসঙ্গে, যুদ্ধবিরতি বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ মস্কোরও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন প্রায় ১ হাজার ৯৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দিনিপ্রোপেত্রোভস্ক, সুমি ও দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ এবং অগ্রযাত্রা ঠেকানোর কথা জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
আরও পড়ুন: পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের
ইউক্রেনের অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় চিকিৎসাকর্মীদের আহত হওয়ার দাবিও করেছে দেশটি।
এর মধ্যেই ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে, সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত বছরও ইস্টার উপলক্ষে একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সেই সময় উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আরও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও সেটিও কার্যকর হয়নি। ইউক্রেন সে সময় ওই উদ্যোগকে ‘চরম ভণ্ডামি’ হিসেবে আখ্যা দেয়।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·