যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

১ সপ্তাহে আগে
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, তেল আবিবের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিরুদ্ধে সমাবেশ করেছেন বৈরুতের বাসিন্দারা।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

 

নাবাতিয়েহ জেলায় ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহতের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও একাধিক শহরে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে।

 

নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট ছুড়েছে, যার জবাবেই এ অভিযান। পাশাপাশি, ট্যাংক ও সেনা নিয়ে সীমান্তে অগ্রসর হচ্ছে ইসরাইলি বাহিনী। 

 

আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘন /জুমার দিনে গাজায় ১২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

 

এমন পরিস্থিতির মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহর আইনপ্রণেতা আলী ফায়্যাদ বলেছেন, হত্যা ও হামলা চলতে থাকলে এ যুদ্ধবিরতির কোনো অর্থ নেই।

 

এদিকে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে উঠে এসেছে ক্ষোভ ও অনাস্থা। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে প্রতারণা আখ্যা দিয়ে বলছেন, আলোচনার আড়ালে চলছে দখল ও ধ্বংসযজ্ঞ।

 

বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ বন্ধ হয়নি। বরং নতুন করে ঝুঁকি আরও বেড়েছে। এদিকে, যুদ্ধে সাংবাদিকের মৃত্যুতে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। একইসঙ্গে, গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন