মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তথাকথিত ‘ফলপ্রসূ’ আলোচনার পর ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা স্থগিত করার একদিন পর এমন কথা জানালেন শেহবাজ।
এক্স-এ দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সংলাপের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন করে।
আরও পড়ুন: আলী লারিজানি নিহত হওয়ায় নতুন জাতীয় নিরাপত্তা প্রধান নিযুক্ত করল ইরান
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি সাপেক্ষে, চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনা সহজতর করতে পাকিস্তান আয়োজক হতে প্রস্তুত ও এতে সম্মানিত বোধ করছে।’
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদের নাম উঠে আসার খবর সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) গণমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকতে এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে আহ্বান জানায়। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শাহবাজের এই বিবৃতি আসে।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে চলা আলোচনায় যথেষ্ট অগ্রগতি করতে ব্যর্থ হওয়ার দাবির পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায়, যদিও মধ্যস্থতাকারী ওমান বলেছে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলকে সহায়তার প্রস্তাব, ইউক্রেনকে ইরানের কঠোর হুঁশিয়ারি
এরপর ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত আছে। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: ডন
]]>

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·