যুক্তরাষ্ট্রে রুমমেটের হাতে খুনের শিকার লিমনকে অশ্রু-ভালোবাসায় সহপাঠীদের শেষবিদায়

৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনকে অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পায় লিমনের জানাজায় উপস্থিত ছিলেন কয়েকশ’ বাংলাদেশি। জামিল লিমনের মরদেহ ৪ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এসময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

 

জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেস্যুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণি-পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা।

 

জানাজা শেষে জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইউনির্ভাসিটি অব সাউথ ফ্লোরিডায় জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান, তাদের পরিবারের সহায়তায় ইতোমধ্যে গোফান্ডমিতে ‘সাপোর্ট ফর জামিল নাহিদাস ফ্যামিলি’ নামে একাউন্ট খোলা হয়েছে। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা /চ্যাটজিপিটিতে কী কী জানতে চেয়েছিলেন অভিযুক্ত হিশাম?

 

এদিকে, নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

 

পুলিশ জানিয়েছে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণের স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেছেন তারা। যার পোশাকের সঙ্গে বৃষ্টির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে।

 

ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন