যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ ইসরায়েলি কমেডিয়ান

৪ সপ্তাহ আগে
ফিলিস্তিনের নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি করায় যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ হলেন ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান। এতে ক্যারিয়ারের চেয়ে দেশপ্রেম গুরুত্ব পেয়েছে বলে দাবি ইসরায়েলি তারকার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দেশের ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় গাই হোচম্যান। এর জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি তার নির্ধারিত শো বাতিলও করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

জানা যায়, চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার আগে আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’ তাকে শর্ত দেয়, তিনি যেন ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরোধী হিসেবে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন।

 

 

কিন্তু এই ইসরায়েলি শিল্পী ফিলিস্তিনিদের মানবেতর জীবনের পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানান। হোচম্যানের অনড় অবস্থানের পর থিয়েটারটির প্রেসিডেন্ট মাইকেল এস হল এক বিবৃতিতে বলেন,

হোচম্যান ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে রাজি না হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা যেকোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।

 

আরও পড়ুন: নেটফ্লিক্সে ট্রাম্পের বিনিয়োগের নেপথ্যে কী?

 

এদিকে শো বাতিলের পর হোচম্যান তার বিতর্কিত অবস্থান থেকে সরে আসেননি। বরং সংবাদমাধ্যমে একে ‘আনুগত্যের পরীক্ষা’ বলে দাবি করেছেন। ফিলিস্তিনিদের ওপর হওয়া অবিচারের প্রতিবাদ না করে ক্যারিয়ারের চেয়ে স্বজাতির উগ্র জাতীয়তাবাদকেই বড় করে দেখেছেন বলে মনে করেন গাই হোচম্যান।

 

আরও পড়ুন: বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি: এমিলিয়া ক্লার্ক

]]>
সম্পূর্ণ পড়ুন