যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের কঠোর বার্তা

৫ দিন আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (১৮ এপ্রিল) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই সতর্কতা জানানো হয়।

 

এতে বলা হয়, পড়াশোনা ছেড়ে দেয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

 

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় আরও বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি (প্রোগ্রাম অব স্টাডি) থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

 

ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রফতানি

 

এ বিষয়ে পোস্টে বলা হয়, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন আপনি। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান (স্টুডেন্ট স্ট্যাটাস) বজায় রাখুন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন