যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে ‘দম’

১৫ ঘন্টা আগে
দেশের বাইরেও দর্শক হৃদয়ে দারুণ সাড়া ফেলেছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। মুক্তির প্রথম সপ্তাহে দর্শকের দারুণ সাড়া পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির প্রদর্শিত সিনেমা হলের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘দম’। প্রথম দিকে ৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হলেও দর্শক চাহিদার কারণে আগামী ১৭ এপ্রিল থেকে প্রদর্শিত হলের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে।

 

এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আগামী ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। সব মিলিয়ে বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে চলবে ‘দম’।

 

বিদেশে বড় সাফল্য পাওয়া প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হয় ‘দম’। সে ধারাবাহিকতায় বিদেশের মাটিতেও ‘দম’ তার দাপট বজায় রেখেছে।

 

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এ সিনেমার চিত্রনাট্যও তার। তবে নির্মাতা রেদওয়ান রনির পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবিও।

 

আরও পড়ুন: মৌসুমীর মা হাসপাতালে, দোয়া চাইলেন ওমর সানী

 

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা ‘দম’। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

 

আরও পড়ুন: রাজনীতিতে আসবেন বর্ষা: অনন্ত জলিল

]]>
সম্পূর্ণ পড়ুন