পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পোপ চতুর্দশ লিও। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি যেকোনো ধরনের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন।
এরই মধ্যে বেশ কয়েকবার তিনি গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এএফপির প্রতিবেদন মতে, রোববার প্রথম মার্কিন পোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে চলমান সংঘাতের প্রতি নিন্দা জানিয়েছেন।
অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেছি। তারা একটি ভয়াবহ সংঘাতের পরিণাম ভোগ করছে এবং অনেক ক্ষেত্রে এই পবিত্র দিনগুলোর সব রীতি পালন করতে পারছে না।’
আরও পড়ুন: পোপ লিওর কাছে ভেনেজুয়েলার বন্দিদের মুক্তির অনুরোধ মাচাদোর
তিনি আরও বলেন, ‘আমরা ঈশ্বরকে নিয়ে কথা বলছি। তিনি সেই ঈশ্বর, যিনি যুদ্ধের বিরুদ্ধাচরণ করেন। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় তিনি সাড়া দেন না।’
চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান পোপ। তিনি দাবি করেন, এই যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধে জড়ানো সকল পক্ষকে আলোচনার টেবিলে বসার অনুরোধও করেন পোপ।
তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ প্রসঙ্গে সতর্ক অবস্থান নেন ৭০ বছর বয়সি পোপ। তিনি এই যুদ্ধের প্রতি নিন্দা জানান ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। কিন্তু কোনো দেশের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন: হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি: পোপ লিও
রোববার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের ৩০ দিনে গড়ায়। দুই শক্তিশালী দেশের বিমান হামলার জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
মূলত যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বা ঘাঁটি তৈরি করা হয়েছে, সেই দেশগুলোর বিরুদ্ধেই তেহরানের হামলা। যার ফলে এই সংঘাত এখন সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·