রোববার (১ ফেব্রুয়ারি) সকালে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী বালুর মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু কাঞ্চনবাসীর উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন। তিনি উপস্থিত জনতার প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
]]>

১৭ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·