যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ককটেল-বোমা ফেলে পালালো দুর্বৃত্তরা

২ সপ্তাহ আগে
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ আলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ওই দুর্বৃত্তদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যাতে ৫টি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবখালী পকেট গেটে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেট এলাকায় মোবাইল ডিউটি করছিলেন তারা। ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি পালন করছিলেন। এ সময় ৪ জন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যান। হঠাৎ একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাদের পিছু নিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তারা।

 

আরও পড়ুন: বগুড়ায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে ছাত্রদলকর্মী খুন

 

তিনি আরও জানান, ব্যাগের মধ্যে একটি বোমা ও ৫টি ককটেল পাওয়া গেছে। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সে যাত্রাবাড়ী থানায় পরিবহন শাখায় কর্মরত।

 

আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

 

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন